Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে পরকীয়ার জেরে মুসলিম নারীকে হত্যার অভিযোগ, হিন্দু যুবক আটক

 


কুড়িগ্রাম রাজারহাটে পরকীয়ার জেরে এক মুসলিম বিধবা নারীকে হত্যার অভিযোগ উঠেছে মিথুন নামের এক হিন্দু যুবকের বিরুদ্ধে। রবিবার (২৭ জুলাই) ছিনাই ইউনিয়নে মীরেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 নিহতের নাম রোকেয়া বেগম, স্বামী মৃত-নুরল আলী। এ ঘটনায় অভিযুক্ত মিথুন রায় (১৮)কে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্র জানায়, ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন। 

এ সুবাদে তাদের মাঝে পরকীয়ায় রুপ নেয় এমনকি একাধিকবার তারা অনৈক কাজে জড়িয়ে পড়া অবস্থায় এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে পরবর্তীতে শালিশের মাধ্যমে তাদের সতর্ক করা হয়।প্রদক্ষীরা আরো জানায়, রবিবার অভিযুক্ত ওই যুবক নারীর বাসায় এসে তাকে ঢাকায় নিয়ে থাকার জন্য অনুনয় করেন, এতে ওই নারী দ্বিমত করায় তাদের মাঝে বাকিবিগন্ড সৃষ্টি হয়ে এক পযায়ে যুবক মারামারী গলা টিপে ধরায় অসুস্থ হয়ে পড়েন, পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে প্রেরণ করেন।

পরবর্তীতে রাত ১২ঘটিকায় মারা যান। অভিযুক্ত যুবক পাশ্ববর্তী এলাকায় সত্যজিৎ মৌজার জয়ন্ত রায়ের ছেলে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Post a Comment

0 Comments