Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি যুবক আটক




কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এক বাংলাদেশি যুবককে আটক করেছে। বৃহস্পতিবার ভোররাতে বেহুলারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম বাদশা বাবু (২০)। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়নের মোল্লারচর বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সেখানে অভিযান চালায়। অনুপ্রবেশের সময় যুবককে আটক করা হয়। তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া না যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করে তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বৃহস্পতিবার রাত ৯ টায় জানান, বিজিবি কর্তৃক আটক যুবককের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে। আগামীকাল ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।


হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments