
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রবীন্দ্রনাথ রায় (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার রাজারহাট ইউনিয়নের মন্ডলের বাজারের সামনে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ রায় কুড়িগ্রাম সদর বেলগাছা মৃত টুলুরাম রায়ের ছেলে।
গুরুতর আহত অবস্থায় রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুর্ঘটনায় আহত অন্তর রায় (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের (ডিএসবি) মো: সাইফুল ইসলাম। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রবীন্দ্রনাথ ও আহত শ্যালক অন্তর রায় দুই আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে তিস্তা যাচ্ছিলেন। রাজারহাট ইউনিয়নের মন্ডলের বাজারের সামনে ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এতে এক আরোহী ঘটনাস্থলে মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অন্যজনকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন,হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে থানা পুলিশ গিয়ে মৃত্যু অবস্থায় একজনকে পায়। পরে আইনগত পসিডিউর মেনটন করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।
প্রতিবেদক: সোহেল রানা
হামার কুড়িগ্রাম
0 Comments