আজ কুড়িগ্রামে টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের কুড়িগ্রাম জেলার এডি মোঃ মাসুম উদ-দৌলার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কুড়িগ্রাম সদরের মেসার্স সাফওয়ান ট্রেডার্সকে সয়াবিন তেল মজুদ থাকার পরেও অতিরিক্ত দামে কন্ডিশন সহকারে বিক্রির দায়ে সাত হাজার টাকা, লক্ষ্মী বেকারিকে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স না থাকা এবং খাদ্য পন্যে অপরিস্কার খবরের কাগজ ব্যাবহারের জন্য পাঁচ হাজার টাকা এবং কুসুম বেকারিকে খাদ্যপণ্যে নিষিদ্ধ রং ব্যাবহারের জন্য চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন টাস্ক ফোর্সের সদস্য শিক্ষার্থী প্রতিনিধি আলমগীর হোসেন ও কৃষি বিপণন প্রতিনিধি তুহিন সরকার।
হামার কুড়িগ্রাম
0 Comments