কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের হাসপাতাল পাড়া এলাকায় অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারির নাম হাবিবুর রহমান বাবু (২৩)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসি গ্রামের বজলে রহমানের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার আসামিকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
হামার কুড়িগ্রাম

0 Comments