খ্রিষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার দুপুরে কুড়িগ্রাম সদরের পৌরসভা এলাকার পুরাতন স্টেশন পাড়ায় ফোরকান মসিহ কুটিরে প্রার্থনা, প্রার্থনা সঙ্গীত, প্রৈরিতিক বিশ্বাস-সুত্র, সঙ্গীত, স্বাস্থ্য পাঠ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করেন জেলা খ্রিষ্টান সম্প্রদায়ের ভক্ত অনুসারীগণ।
এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ইউনিটের অধিনায়ক লে. কর্নেল গালিব বিন আহমেদ।
এ সময় অনুষ্ঠানে অতিথিগণকে সাথে নিয়ে কেক কেটে শুভেচ্ছা বক্তব্য রাখেন এপোজেল লায়লা সরকার। এতে বাংলাদেশ সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সারাফাত, হার্ভেস্টার চার্চ বাংলাদেশের চেয়ারম্যান ইভাঞ্জেলিষ্ট ইমরান সরকার, শিমিয়ন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, গির্জাগুলোতে জেলার খ্রিষ্টান সম্প্রদায়ের ভক্ত অনুসারীগণ তাদের বাড়ি ঘর ও গির্জাগুলো আলোকসজ্জা কঙে রঙিন করে তোলেন। আতশবাজিসহ লাল বাতি প্রজ্বলিত হয় রাতভর। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেজন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশু, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে নাচ, গানসহ বিভিন্ন আনন্দ উৎসব পরিবেশিত হয়।
হামার কুড়িগ্রাম

0 Comments