Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে গাঁজা-ফেনসিডিলসহ আটক ১

 

Uploading: 254162 of 254162 bytes uploaded.


 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাড়ে  কেজি গাঁজা ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার গোরকমন্ডল এলাকায় লাল-কালো রংয়ের ১৫০ সি সি পালসার মোটর সাইকেলের গতিরোধ করলে গাড়ি চালক ওই এলাকার হাসেম আলীর ছেলে মোস্তফা কামাল (৪৫) মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। সময় মোটরসাইকেল তল্লাশি চালিয়ে সিট কভারের নীচ থেকে সাড়ে কেজি গাঁজাসহ মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

 

 

অপরদিকে শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার আটিয়াবাড়ী এলাকায় এস আই রাকীবের নেতৃত্বে একদল পুলিশ একটি অটোরিকশা তল্লাশি করে ২০বোতল ফেন্সিডিল অটো রিকশাসহ অটোচালক নুরনবী মিয়া (২৩)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আটক নুরনবী উপজেলার ধর্মপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments