Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রাম উদ্যোক্তার শীতবস্ত্র বিতরণ






তীব্র শীতে কাপছে উত্তরের জনপদ। এ অঞ্চলের জেলা কুড়িগ্রামেও দাপট দেখাচ্ছে শীত। এতে বিপাকে পড়েছে অসহায় দুস্থ ও শিশুরা। তাদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে 'কুড়িগ্রাম উদ্যোক্তা'। ‘আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই" এ স্লোগানকে ধারন করে জেলা সদরে পাঁচ শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিরতণ করেছে সংগঠনটি।


রোববার (১২ জানুয়ারী) সকাল ১১টায় কুড়িগ্রাম পৌর এলাকার ঈদগাহ পাড়ার পন্ডিত বাড়িতে 'কুড়িগ্রাম উদ্যোক্তা' অফিসে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, 'কুড়িগ্রাম উদ্যোক্তা'র প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুহিবুল হুদা রবিন, এ্যাডভোকেট আতিকুর রহমান, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, 'কুড়িগ্রাম উদ্যোক্তা'র সহ-সভাপতি ফ্রিল্যান্সার মিগনিউর কনক, এ্যাডভোকেট আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবী মঞ্জুরুল ইসলাম,  জাহাঙ্গীর আলম সহ অনান্য উদ্যোক্তারা।


কম্বল পেয়ে আনন্দিত শারীরিক প্রতিবন্ধী আকবর আলী বলেন, কয়েক দিন থাকি খুউব ঠান্ডা। খুব কষ্টে আইত কাটপার নাগছোং। কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল বাবা।


বিধবা নারী আকলিমা বেওয়া বলেন, আইতে দিনে ঠান্ডা। হাত-ঠ্যাং গডগডে কাঁপে। এটাই আসিয়া নাতনী পাইলাম ঠান্ডার কাপড়, মুই পানু কম্বল।


কুড়িগ্রাম উদ্যোক্তা'র প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুল হুদা রবিন বলেন, যেকোনো দুর্যোগে আমরা সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবকল্যাণের পক্ষে কাজ করতে পেরে আনন্দিত, ইনশাল্লাহ আগামীতেও এ সহায়তা কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।


প্রতিবেদকঃ মাসুদ রানা

Post a Comment

0 Comments