Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সরকারি বীজ সার বিক্রয়ের সময় জনতার হাতে আটক কৃষি কর্মকর্তা



কুড়িগ্রামের চিলমারীতে সবজি বাগানের সরকারি প্রণোদনার ৫ প্যাকেট বীজ ও ১২০ কেজি সার কীটনাশকের দোকানে বিক্রির সময় উপসহকারী কর্মকর্তাকে স্থানীয় জনগণ হাতে নাতে আটক করেছেন। 
 

 
রবিবার দুপুরে দেড়টার দিকে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে বিক্রি কালে এঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। 
 
 
অভিযুক্ত ওই উপসহকারী কৃষি অফিসারের নাম আতোয়ার রহমান। তিনি রমনা ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।
 
 
জানা গেছে, রবিবার সকালে উপজেলা কৃষি অফিস থেকে প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে প্রণোদনের বীজ ও সার তুলে জোড়গাছ বাজারের একটি  কীটনাশকের দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন ওই বিএস। পরে আশেপাশের স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ওই জন্য সার ও বীজসহ উপসহকারী কৃষি কর্মকর্তাকে আটক করে। আটকের পর স্থানীয় জনতা  উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি অবগত করলে তিনি ঘটনাস্থলে আসেন। 
 
এ সময় উপস্থিত স্থানীয় মাহমুদুল হাসান বাবু, লুৎফুর রহমান লিপ্টন, আবু সাইদ হোসেন পাখি, আবু হানিফা সাদ্দাম সহ বেশ কয়েকজন জানান, দুপুর দেড়টার দিকে কৃষি অফিস থেকে অটোতে করে সার ও বীজ  বিক্রি করার জন্য এই দোকানে নিয়ে আসেন। পরে আমরা বিষয়টি বুঝতে পেরে হাতেনাতে ওই বিএসকে দোকানে আটক করি। কৃষকের সার কিভাবে দোকানে বিক্রি হয় এই প্রশ্ন স্থানীয় কৃষকদের। তারা তদন্ত করে ওই বিএসকে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
 
কীটনাশক দোকানের মালিক মোঃ ফারুক ইসলাম বলেন, আমার সারের দোকান ওই বিএস অটো যোগে আমার দোকানে সার এবং বীজ নিয়ে আসেন। বিক্রয়ের উদ্দেশ্যে এনেছেন কিনা এমন প্রশ্নে দোকানদার বলেন যেহেতু দোকানে নিয়ে এসেছে তাহলে অবশ্যই বিক্রির জন্য। 
 
অভিযুক্ত কৃষি কর্মকর্তা আতোয়ার রহমান  বলেন, পুষ্টিবাগানের বীজ ও সার কৃষকরা তুলে এনে দোকানে রেখেছে তারা আগামীকাল নিয়ে যাবে।বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি  গরিমসি করেন। 
 
 
চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষণ দাস জানান,  খবর শোনার পর আমি এখানে এসেছি এই সার এবং বীজ কেন এখানে এবং  কিভাবে এসেছে সেটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments