Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে দুই মাথা ও চার চোখ ওয়ালা বাছুরের জন্ম

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দুই মাথা ও চার চোখ ওয়ালা বিশিষ্ট অদ্ভূত আকৃতির এক গরুর বাছুরের জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি এক নজর দেখতে বিভিন্ন এলাকার উৎসুক জনতার ভিড় জমায়।

 


বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদ্বারগঞ্জ আনসার বাজারের পাশ্ববর্তীর কৃষক ফুলচান মিয়ার গৃহপালিত একটি গাভীর পেট থেকে দুই মাথা, চারটি চোখ, দুই মুখ, চারটি কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।

কৃষক ফুলচান মিয়া বলেন, বাড়ীতে দুইটি দেশি জাতের গাভী পালন করি। এই গাভীটি কয়েক মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। বৃহস্পতিবার রাতে অদ্ভুত আকৃতির একটি বাছুরের জন্ম হয়। জন্মের ২৫ মিনিট পরেই বাছুরটি মারা গেছে।

বাছুরটিকে দেখতে আসা স্থানীয় বাসিন্দা ফজলুল করিম ও রোকনুজ্জামান বলেন, বাছুরটি দেখতে আকারে অস্বাভাবিক ও অদ্ভুত আকৃতির। এমন আকৃতির বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পরলে এক নজর দেখার জন্য এলাকাবাসী ভিড় জমিয়েছে।

প্রতিবেশী মইনুল ইসলাম বনেন, দুই মাথা, চার চোখ, দুই মুখ, চার কান বিশিষ্ট প্রসব করা বাছুর জীবনে প্রথম দেখলাম। এমন অদ্ভূত আকৃতির বাছুরের কথা শুনে প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান বলেন, ফুলচান একজন কৃষক। সে অনেক দিন থেকেই বাড়ীতে গাভী পালন করে। অদ্ভুত আকৃতির বাছুর প্রসবের বিষয়টি শুনে অবাক হয়ে ছিলাম। পরে বিষয়টি নিশ্চিত হয়েছি।

কুড়িগ্রাম শহরের পশু চিকিৎসক ডা. মো. ইউনুস আলী বলেন, হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমন বাছুরের জন্ম হয়। এটা মুলত জন্মগত ত্রুটি। এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।



Post a Comment

0 Comments