কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। সাজেদুর রহমান মন্ডল চাঁদ উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দুধ খাওয়া গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে। তিনি রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশ জানায়,আজ শুক্রবার দুপুরে সাজেদুর রহমান মন্ডল চাঁদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম কালবেলাকে বলেন,বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদকে পুলিশ গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।
প্রতিবেদক: সোহেল রানা,দৈনিক কালবেলা রাজারহাট,কুড়িগ্রাম।
0 Comments