২২ জানুয়ারী ২০২৫ বুধবার রাতে কুড়িগ্রাম উলিপুর পল্লীবিদ্যুতের কর্মী একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা পল্লীবিদ্যুতের ২ জন মাঝিসহ মোট ১১ জন স্টাফ নৌকাযোগে উলিপুরের খেয়ার চরবাজারঘাট থেকে মেকুরেরঘাট যাওয়ার পথে ঘন কুয়াশায় পথ ভুলে মাদারেরচরের কাছে অজানা একটি চরে আটকে পড়েন; এখন প্রচণ্ড কুয়াশা ও ঠাণ্ডায় তারা সবাই কাবু হয়ে পড়েছেন। তিনি তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল পলাশউদ্দীন। পরবর্তীতে কলার ও উদ্ধার সংশ্লিষ্ট পুলিশ দলের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই মাসুম বিল্লাহ।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে উলিপুরের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়া নৌকাটি উদ্ধার করে পথ দেখিয়ে নিরাপদে তীরে পৌঁছে দেয়।
0 Comments