সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজারহাট উপজেলার কৃতি সন্তান নিভৃতচারী লেখক হায়দার আলী বসুনিয়া(৮৬)।২৪ শে জানুয়ারি শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুঠি গ্রামের বাড়ীতে বার্ধক্যজনিত কারনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন..ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাহার মৃত্যুতে পরিবার,আত্মীয় স্বজনসহ ভক্ত অনুরাগীর মাঝে নেমে আসে ছায়া।মৃত্যুকালে পৃথিবীতে রেখে যান স্ত্রী,পাঁচ ছেলে ও এক কন্যা সন্তানসহ নাতিনাতনি।
তিনি জেলার অবহেলিত পল্লীতে জন্মগ্রহণ করে সাহিত্য চর্চা করা যায় তিনি তার অন্যান্য এক লেখক হায়দার আলী বসুনিয়া।তাঁহার লেখায় ফুটে উঠেছে সাধারণ মানুষের দৈন্দিন ছুটে চলার গল্প, সমাজের গল্প, সামাজিকতার গল্প, আশা ও নিরাশার গল্প, ভালোবাসা ও হতাশার গল্প, মুক্তিযুদ্ধ ও মানবিকতার গল্প।
এযাবৎ তিনি লিখেছেন ৫০ টিরও বেশি উপন্যাস। যার অর্ধেকই প্রকাশ পেয়েছে। নন্দিত হয়েছেন তিনি। জয় করে নিয়েছে পাঠকের মন। তিনি শুধু উপন্যাস লেখায় থেমে থাকেনি। লিখেছেন গল্প, কবিতা, নাটকসহ সাহিত্যের সকল শাখায়।তার প্রকাশিত উপন্যাস নেপথ্যে লীলাময়, মেথর সমাচার, রাজাকারের মের্জাই বদল, দিগ্বিজয়ীর কান্না, হাতবদল, জালে ফেঁসেছিলো, পরী ডানাকাটা, সেতু, চলো যাই তেপান্তরের মাঠে, দুটো পোড়ো বাড়ির ইতিকথা, তুলো মনি, ভাগ্যান্বেষী ভবঘুরে, তিস্তা নদীর পাড়ে ও আপন মনের আরশি। কাব্যগ্রন্থ জেগে আছি, অমোঘ সায়াহ্ন, হংস সংলাপ ও রঙিন চশমা এবং ধর্মীয় প্রবন্ধের বই সিরাজম মুনিরা ও তাঁর উন্মতগণ।
প্রতিবেদকঃ এনামুল হক সরকার ,রাজারহাট
#news #কুড়িগ্রাম #Kurigram #trending #হামারকুড়িগ্রাম #Viral #HKKurigram #HamarKurigram #Kurigramnews #কুড়িগ্রাম_এগিয়ে_গেলে_এগিয়ে_যাবে_বাংলাদেশ
0 Comments