Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ আইনুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন




দুর্নীতি ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) অধ্যক্ষ আইনুল হক ও তার সহযোগী প্রশিক্ষক মোস্তফা কামাল মিলনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী ও কুড়িগ্রামের সচেতন নাগরিকবৃন্দ। রবিবার (২৬ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা কলেজ মোড় এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এ দাবি তোলেন।


মানবববন্ধনে পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সানাউল রনি বলেন, অধ্যক্ষ আইনুল তার নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে কুড়িগ্রাম টিটিসিকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার প্রতিষ্ঠানের নামে-বেনামে লালমনিরহাটের লোকজনকে চাকরি দিয়েছেন, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে উঠে এসেছে।



আমরা বিএমইটির কাছে তার পদত্যাগ চাই। তিনি টিটিসিকে বানিয়েছেন তার ব্যক্তিগত প্রতিষ্ঠান। আর তার এই কাজে তাকে সহায়তা করেছে প্রশিক্ষক মিলন। আমরা তারও পদত্যাগ চাই, একই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


এ সময় বক্তারা বলেন, অধ্যক্ষ আইনুলের বিরুদ্ধে টিটিসির কোনো কর্মী তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে চান না। যিনিই তার বিরুদ্ধে কথা বলেন,  তাকে তিনি বদলি করান। নানা অভিযোগে অভিযুক্ত করান। তার অন্যতম উদাহরণ ফরহাদ স্যার।



আমরা তার পদত্যাগ চাই। পাশাপাশি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে তার সুষ্ঠু তদন্ত চাই। তিনি যে শুধু কুড়িগ্রাম টিটিসির সরকারি প্রকল্পে আত্মীয়দের নিয়োগ দিয়েছেন এমনটা নয়। বরং বিভিন্ন প্রশিক্ষকের কাছ থেকে বেতনের কমিশন খান। তিনি এই সরকারি প্রতিষ্ঠানকে বানিয়েছেন নিজের প্রতিষ্ঠান।


মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক পলিটেকনিক্যাল শিক্ষার্থী সানাউল ইসলাম রনি, রাকিব ইসলাম, নাইম ইসলাম, ফিরোজ, ইমরান,  রাশেদুলসহ টিটিসির সাবেক ও বর্তমান শিক্ষার্থী। 


হামার কুড়িগ্রাম 


 #news #কুড়িগ্রাম #Kurigram #trending #হামারকুড়িগ্রাম #Viral #HKKurigram #HamarKurigram #Kurigramnews #কুড়িগ্রাম_এগিয়ে_গেলে_এগিয়ে_যাবে_বাংলাদেশ

Post a Comment

0 Comments