কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরেরকুঠি এলাকায় বাঁশঝাড়ের ভেতরে সোনালু গাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মাসুম মিয়া (৩৬)। তিনি ওই এলাকার সাদেক আলীর ছেলে।
ঘটনাটি ঘটে ১ ফেব্রুয়ারি ভোর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম মিয়ার দুই স্ত্রী, একজন ঢাকায় এবং অন্যজন গ্রামের বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, তবে রাতে বাড়ির পাশের বাঁশঝাড়ে আত্মহত্যা করেন।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম
0 Comments