বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে আজ অর্ধ-দিবসব্যাপী কর্মী শিক্ষা
শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার
হলরুমে এই শিবির আয়োজিত হয়।
কর্মী শিক্ষা
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা
শাখার সভাপতি মোঃ মুকুল হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অফিস
সম্পাদক মোঃ মোবাশ্বের রাশেদ্বীন এবং প্রকাশনা সম্পাদক রাসেল মাহমুদ। অনুষ্ঠানে দারসুল
কুরআন পেশ করেন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রভাষক মোঃ আকতার বিন আতোয়ার।
উক্ত শিক্ষা
শিবিরের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল
ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ।
সফলভাবে শিক্ষাশিবিরে
কার্যক্রম শেষে মোনাজাত পরিচালনা ও উক্ত শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করেন কুড়িগ্রাম
জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ মুকুল হোসাইন।
0 Comments