Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

চিলমারীতে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

 

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবীর খুশুকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।


চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খান জানান, সোমবার সকালে অপারেশন ডেভিল হ্যান্ট পরিচালনা করে রেজাউল কবীর খুশুকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তিনি কিশামতবানু (বালাবাড়ী) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তাকে চিলমারী মডেল থানার মামলা নং -০৩, তারিখ -১২/০২/২০২৫ ইং মুলে গ্রেফতার দেখিয়ে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments