কুড়িগ্রামের রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (২৩) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল রানা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখ্যাতি এলাকার ফজলুল হকের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি স্কুল ব্যাগ থেকে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।
0 Comments