ফুলবাড়ীতে ৭০ বছরের বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসিনা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এই দুর্ঘটনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই পরিবারে কোনো ধরণের অশান্তি নেই এবং বউ-শ্বাশুড়ির ঝগড়া-বিবাদও ছিল না। ছেলে ও ছেলের বউ মিলে একটি সুখের দিন কাটছিলেন তিনি। তবে নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন- এমনটি জানান পরিবার ও প্রতিবেশীরা।
বৃহস্পতিবার সকালে সবার অজান্তে ছেলের প্রাইভেট পড়ার একটি টিনসেট ঘরে ধরনার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে সকাল সাড়ে ৮ টায় নিহতের ছেলে যখন শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর জন্য ওই ঘরে ঢুকেন, তখনই দেখতে পান মায়ের নিথর দেহ ধরনায় ঝুলছে। পরে আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ঝলন্ত মরদেহ উদ্ধার করেন। মায়ের মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনাস্থলে থাকা ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, পরিবার, এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা সহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে, নিহত বৃদ্ধা সত্যিকারেই একজন মানসিক রোগী ছিলেন। তিনি নিজেই তার ছেলের প্রাইভেট পড়ার ঘরের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এব্যাপারে নিহতের ছেলে থানায় একটি ইউডি মামলা করেছেন।
প্রতিবেদকঃ অনির চন্দ্র রায়, ফুলবাড়ী
0 Comments