Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

 

সারাদেশে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলা পরিষদ গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী শাহাদত হোসেন, মো. বাবুল, ইয়াছমিন, নাছরিন, সালমা, শিক্ষিকা জেরিন আক্তার ও অভিভাবক রিয়াজুল ইসলাম।

বক্তারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


তথ্যসূত্রঃ দ্য নিউজ

Post a Comment

0 Comments