Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ১

 কুড়িগ্রামের চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে ১জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে চিলমারী মডেল থানা পুলিশ । চিলমারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর এবং ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে চিলমারী মডেল থানার মামলা নং-০৩, তাং-১২/০২/২০২৫ ইং মুলে তদন্ত প্রাপ্ত ধৃত আসামি ১। শ্রী রাম চন্দ্র দাস (৪৫), রানীগঞ্জ (০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক, রানীগঞ্জ), পিতা -বল্টু রাম দাস, সাং-কুড়ারচর দক্ষিণ ওয়ারী,৯ নং ওয়ার্ড,থানা-চিলমারী, জেলা: কুড়িগ্রামকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। 



পরবর্তীতে পুলিশ স্কর্টের মাধ্যমে আজ অপরাহ্ণে বিজ্ঞ আদালত কুড়িগ্রামে প্রেরন করা হয়েছে বলে জানান চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খান।

Post a Comment

0 Comments