কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মদাজালফাড়া মৌজার মন্ডলপাড়া গ্রামে অবস্থিত "মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।"
এই বিদ্যালয়ে সর্বমোট তিনটি ভবন। পরিত্যক্ত একটি টিনশেড ভবন, একটি একতলা বিশিষ্ট এবং আরেকটি দ্বিতল বিশিষ্ট ভবন।
আনুমানিক ২০১০ সাল থেকে টিনশেড ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে এটির অবস্থা এতোটাই নাজেহাল হয়েছে যে টিনশেড ভবনটির অধিকাংশ রুমের দরজা জানালা সব নষ্ট হয়ে গেছে।
আর এই রুম গুলোই হয়েছে এখন সিগারেট খোর, গাঞ্জাখোর দের আড্ডাখানা। দিনেরাতে ২৪ ঘণ্টায় এদের যাতায়াত। এমনকি বিদ্যালয়ে পাঠদান চলাকালীন অবস্থায় ও যাতায়াত বহাল রাখে কিশোরগ্যাং এবং নেশাখোরেরা।
এলাকাবাসীর পক্ষ থেকে এসব নেশাখোর কিশোরগ্যাং দের নিষেধ করার পরও কোনো কাজ হয়নি। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক মহোদয় এবং বিদ্যালয় কমিটিকে বিষয়টি অবগত করার পরও তারা কোনো উদ্যোগ নেননি।
এমতাবস্থায় উক্ত গ্রাম এবং বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ হুমকিস্বরূপ!
উপজেলা ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিষয়টি আমলে নিয়ে পরিত্যক্ত ভবনটি সংস্কার করে পুনরায় পাঠদান করার উপযোগী করে দিন। আর নাহলে এটি ভেঙে ফেলে বিদ্যালয়ের কোমলমতি শিশুদের খেলাধুলা করার মাঠ টি বৃদ্ধি করে দিন।
জনাব, আশা করছি উপরোক্ত বিষয়টি তুলে ধরে বিদ্যালয়ের কোমলমতি শিশুদের সহযোগিতায় এগিয়ে আসবেন।
প্রতিবেদকঃ নয়ন মন্ডল



0 Comments