কুড়িগ্রামে নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধরলা ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উলিপুর উপজেলার চারটি ইউনিয়ন বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগঞ্জ ও সাহেবের আলগা সমন্বয়ে মণ্ডলেরহাটে প্রশাসনিক থানা উপজেলার দাবি করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, স্থানীয় নুরে আলম সিদ্দিকী, মেহেদি হাসান মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, ২০৭ বর্গ কিলোমিটা আয়তনের তিন লক্ষাধিক জনগোষ্ঠী ধরলা ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এই এলাকা দুর্গম হওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষে দুর্গম পথ পাড়ি দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ জন্য বৈষম্যদূরীকরণ করে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবি চারটি ইউনিয়ন সমন্বয়ে মণ্ডলেরহাট নামে ওই এলাকায় প্রশাসনিক থানা ও উপজেলা বাস্তবায়নের দাবি করা হয়।
প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়
0 Comments