কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের ভেতরের সিন্দুক ও দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সিন্দুক ও দানবাক্সে কী পরিমাণ টাকা ছিল তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও প্রায় দুই লাখ টাকা খোয়া গেছে বলে জানা গেছে।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মসজিদের স্টাফরা।
খোঁজ নিয়ে জানা যায়, মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভেতরে রাখা লোহার সিন্দুকটি মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) বাদ যোহর খোলার সময় সিন্দুকের তালাসহ অভ্যন্তরীণ লক ভাঙা দেখতে পান স্টাফ ও কমিটির সদস্যরা।
এ সময় চুরির বিষয়টি তাদের নজরে আসে। এর আগে গত ২ ফেব্রুয়ারি মসজিদের মূল ভবনের সামনের দানবাক্সের তালা ভেঙে চুরি হয়। কী পরিমাণ টাকা খোয়া গেছে তা নির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি। তবে সিন্দুক ও দানবাক্স মিলিয়ে দুই লাখ টাকা চুরি হয়েছে মসজিদের স্টাফ শহিদুল হক জানান।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতার চেষ্টা করা হচ্ছে।
কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ডিসি সম্মেলনে ঢাকায় অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
0 Comments