Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রৌমারী সীমান্তে ইয়াবাসহ দুই কারবারি আটক

 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ২০ পিস ইয়াবাসহ ফুলচান (৩৮) ও আব্দুল মান্নান (৪৮) নামে দুই কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)। সোমবার দুপুরে দিকে উপজেলার আলগারচর সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।



 

আটকরা হলেন, উপজেলার ঝাউবাড়ী এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে ফুলচান ও ইজলামারী এলাকার ইমারত হোসেনের ছেলে আ. মান্নান।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় সোমবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর নামক এলাকায় অভিযান চালায় খেওয়ারচর ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় ২০ পিস ইয়াবাসহ ফুলচান ও আ. মান্নান নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ ৫০০ টাকা, ২টি মোবাইল সেট ও ১টি মোটরসাইকেল। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামিদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।


প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়

Post a Comment

0 Comments