Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে গাঁজা-ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১৩৯



কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদক জব্দসহ ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারিদের বিরুদ্ধে বাদী হয়ে ১২৬টি মাদক মামলা দায়ের করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ করতে ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ফুলবাড়ী থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১২৬টি মামলাসহ ১৩৯ জন মাদক চোরাকারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকাসহ উপজেলা জুড়ে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০২৪ সালের ১ লা জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে মাদকদ্রব্য গাঁজা ২৮১ কেজি ৭০ গ্রাম, ফেনসিডিল ১ হাজার ৩৬৬ পিস, ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ৪৫৯ পিস, মদ ২৮ বোতল ও স্ক্যাপ সিরাপ ১ হাজার ৪৬৩ পিস, হেরোইন ১১ গ্রাম ও ট্যাপেন্টাডল ৯৯ পিস জব্দ করা হয়েছে। এ সময় ১৩৯ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে ১২৬ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে প্রেরণ করেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, প্রতিদিনই আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে ও চলবে। তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষগুলো যদি পুলিশ বাহিনীকে সহযোগিতা করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যদি মাদকসহ অবৈধ পণ্য সামগ্রী প্রবেশের ব্যাপারে তৎপর হয়, তাহলে ফুলবাড়ীসহ বাংলাদেশের অভ্যন্তরে মাদকসহ অন্যান্য মালামাল প্রবেশ শূন্যের কোঠায় আসবে। তবেই মাদক চোরাচালান ও মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী চিরতরে নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি। 


প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী



হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments