Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

অপারেশন ডেভিল হান্টঃ উলিপুর উপজেলায় আটক ৩

 

দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের অভিযানে রাহিমুল ইসলাম ফুলু(৪৮), শরিফুল ইসলাম(২৫) ও আব্দুল করিম(৪২)কে  গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ প্রশাসন।


বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোরে  উপজেলার গুনাইগাছ চৌরাস্তা মোড়, থেতরাই বাজার এবং সাহেবের আলগায় অভিযান চালিয়ে  তাদের আটক করা হয়।


আটককৃত  ব্যক্তি দয়, সাহেবের আলগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি  আব্দুক করিম, গুনাইগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম ফুলু ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের থেতরাই শাখার যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম   ।


উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং  অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।


প্রতিবেদকঃ মোঃ শাহজাহান খন্দকার, হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments