কুড়িগ্রামে জেলা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদরসহ পাঁচ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সারা দেশে অস্থিতিশীল সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামেও এ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মৎসজীবী লীগের সক্রিয় সদস্য বাচ্চু মিয়া (৫৫), পাঁচগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সাদ্দাম (৩০), উলিপুর গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রহিমুল ইসলাম ফুলু (৪৭), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লিটন (৪৫), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবির উদ্দিন (৫০), তিলাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল (৩৮) ও কচাকাটার নারায়নপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মো জুয়েল হোসেনকে (৩১) গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, জেলা পুলিশের সকল থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে।
প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়
0 Comments