কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেরুবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলাইমান আলীর অপসারণ এবং দ্রুত প্যানেল চেয়ারম্যান গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বেরুবাড়ী ইউনিয়ন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন ইউনিয়নবাসী ও ইউপি সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী পালাতক থেকে পরিষদে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারণে ভোটার হালনাগাদকরণ, জন্ম ও মৃত্যু সনদ না পাওয়া, টি-আর কাবিখা ও কাবিটার প্রকল্প বাস্তকবায়নসহ সাধারণ মানুষ নানাভাবে নাগরিক সেবা সেবা বঞ্চিত রয়েছেন। এভাবে নানামুখি সমস্যা হচ্ছে তাদের। সোলাইলাম আলীককে অপসারণ ও নাগিরক সেবার অব্যাহত রাখার দাবিতে প্যানেল চেয়ারম্যান গঠনের জোর দাবি করেন বক্তারা।
জানা যায়, ছাত্র-জনতার গন অভ্যুত্থানে ক্ষমতাচুত্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামীলীগ সরকারের পতনের পরেই নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ অনেকটাই ভেঙে পড়েছে কার্যক্রম। হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে ইউনিয়ন পরিষদে। হত্যা ও নাশকতা মামলার আসামী হয়েছেন চেয়ারম্যান। গ্রেপ্তার আতঙ্কে আত্ম গোপনে রয়েছেন তারা। ফলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইউনিয়নবাসীর সেবায় দ্রুত প্যানেল চেয়ারম্যানের দাবি জানিয়েছে ইউনিয়নবাসী ও ইউপি সদস্যরা।
ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ওমর ফারুক হাজী, পল্লী চিকিৎসক আব্দুল আউয়াল বাবলু, আক্কাস আলী, মাহালম মিয়া, আব্দুস সাফি মোল্লা, রুবেল মিয়া প্রমুখ।
0 Comments