কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার এসআই রকিব হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় উপজেলার পানি মাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি অটোরিকশাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন—
১. উলিপুর উপজেলার রামেশ্বর শর্মা এলাকার মৃত ছমত উল্ল্যাহর ছেলে বকিয়ত উল্ল্যাহ (৪৫)
২. কুড়িগ্রাম সদর উপজেলার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী
0 Comments