Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার কর্মী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


জাতিসংঘ ( ইউএন ) তালিকাভূক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার কর্মী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।



আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট হায়দারের  নির্দেশক্রমে কুড়িগ্রাম জেলা শাখার কর্মী সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শহরের ঘোষপাড়া সংলগ্ন ইসলামিক ব্যাংকের নিচতলায়  ওএফসি ফাস্ট ফুড হলরুমে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  সকালে অনুষ্ঠিত হয়েছে ।

 উক্ত সমাবেশে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম (মিলন) এর আহব্বানে সকল জেলা ও উপজেলা সদস্য/সদস্যগন উপস্থিত হয়ে কর্মী সমাবেশকে সাফল্যমন্ডিত করে । উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা শাখার উপদেষ্টা মোঃ আনিছুর রহমান ফিরোজ এবং  বিশেষ অতিথি হিসেবে জেলা শাখার সহ-সভাপতি  মোঃ মাজেদ আলী, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হাই ও বিশেষ আলোচক হিসেবে উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন উপস্থিত  থেকে আলোচনা সভায় অংশগ্রহণ করে  । আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার কর্মী সমাবেশে আলোচক হিসেবে জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এ, কে, এম বদরুদ্দিন মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (জুয়েল)ও প্রধান আলোচক হিসেবে কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম (মিলন) অনুষ্ঠানে অংশ নিয়ে কর্মী সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোফাচ্ছেল হোসেন এবং কর্মী সমাবেশের অনুষ্ঠান উপস্থাপন করেন  জেলা শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক ও প্যানেল সার্ভেয়ার মোঃ তাজুল ইসলাম খন্দকার । আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার কর্মী সমাবেশ সংস্থার পক্ষ থেকে ভালো কাজের জন্য সমাজের গুণী ব্যক্তি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং সফল কর্মীকে পুরস্কৃত করা হয়। 

প্রতিবেদকঃ  রফিকুল ইসলাম, হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments