Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ধরলা ব্রিজ পূর্ব পাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে প্রা*ণ গেল চালকের

 

কুড়িগ্রাম শহরের পাশে ধরলা নদীর সেতুর পূর্বপাড় এলাকায় ট্রলিচাপায় আবুল হোসেন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই ট্রলির চালক ছিলেন।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আবুল হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই ট্রলির চালক ছিলেন।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে আলু বোঝাই ট্রলি নিয়ে যাত্রাপুরের দিকে যাচ্ছিলেন আবুল হোসেন। একপর্যায়ে সেতু পূর্বাপাড়ে মোড় ঘুরতে গিয়ে তার ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলিচাপা পড়েন আবুল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, ট্রলিচাপায় চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments