Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

চেয়ারম্যানের নির্দেশে স্কুলছাত্রীকে গাছে বেঁধে নি*র্যা*ত*ন


 


কুড়িগ্রামের রাজারহাটে বাবাকে অপমানের প্রতিবাদ করায় চেয়ারম্যানের নির্দেশে নবম শ্রেণির এক ছাত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামে ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা গেছে, কিশামত নাখেন্দা গ্রামের ওই স্কুলছাত্রীর ছোট বোন () দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছে। তার চিকিৎসার জন্য দাদি একটি গরু দেন। নিয়ে দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের তাদের বাবাকে চোর সাব্যস্ত করেন। চৌকিদার পাঠিয়ে তাকে হুমকিও দেন। আজ অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদের উঠানেই মেয়েকে ধরে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন শুরু করেন। 

নির্যাতনের শিকার স্কুলছাত্রী জানায়, দাদা আব্দুল কাদের সকাল ৯টার দিকে তাকে রশি দিয়ে গাছে বেঁধে রাখে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। বেধড়ক মারধরে তার হাঁটু, গলা পিঠে জখম হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে রশি খুলে দেয়। 

মারধরের অভিযোগ অস্বীকার করে আব্দুল কাদের বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের নির্দেশে ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখেছি।

ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, মেয়েটি ভীষণ বেয়াদব। মেরে তার পিঠের চামড়া ছিলে দেওয়া উচিত ছিল।রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন বলেন, মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

 

 

ভিডিওঃ  https://www.facebook.com/share/r/19xKMaKRUi/

Post a Comment

0 Comments