Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে পুলিশের হাত থেকে ‘ছিনিয়ে নেওয়া’ এক দম্পতি চট্টগ্রামে ধরা

 

কুড়িগ্রামে পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নেওয়া’ এক দম্পতিকে এক মাস পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নগরীর দামপাড়া এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার দুই জন হলেন- হাফিজুল ইসলাম (২২) ও সামেলা বেগম (২০) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলা থেকে এ দম্পতিকে এক হাজার ৬০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাদের নিয়ে আসার সময় পরিবারের সদস্যরাসহ ৭০/৮০ জন লোক পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাদের ছিনিয়ে নেয়।

এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে আরও ৭০/৮০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

র‌্যাব জানায়, পালানোর পর তারা চট্টগ্রামে এসে আত্মগোপনে ছিলেন। এ কারণে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৭ কে আসামি ধরে দেওয়ার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে দামপাড়া এলাকায় আলাদা দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পূর্বের নিউজ লিংকঃ

https://hamar-kurigram.blogspot.com/2025/01/blog-post_62.html

Post a Comment

0 Comments