কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা বাজারের দক্ষিণে ভয়াবহ এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
স্থানীয়রা দ্রুত উপস্থিত হয়ে জানালার কাঁচ ভেঙে মাইক্রোবাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। আলহামদুলিল্লাহ, অধিকাংশ যাত্রী প্রাণে বেঁচে গেলেও একজন কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, যাত্রীদের বাড়ি ভূরুঙ্গামারীতে। তারা ঈদ উদযাপন করতে গাজীপুর থেকে রংপুর পর্যন্ত বাসে আসেন এবং তারপর মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রীদের ভাষ্যমতে, দুর্ঘটনার সময় চালকের ঘুম ধরে আসছিল, যা এই মর্মান্তিক ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোয় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করছে।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম
0 Comments