প্রধান উপদেষ্টার পাঠানো ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দিত কুড়িগ্রামের দুস্থ ও অসহায় চার শতাধিক মানুষ।
শুক্রবার (২৮ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা মাঠ এবং কুড়িগ্রাম পৌর চত্বরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, থ্রি-পিস ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে। উপহার সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, উপ-পরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুল হাসান লিমন, জাহিদ হাসান মুখ্য সংগঠক সাদিকুর রহমান সংগঠক আলমগীর প্রমুখ।
প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী, হামার কুড়িগ্রাম
0 Comments