পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে রাজারহাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ'র দশ কেজি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: আশাদুল হক।মঙ্গলবার(১৮মার্চ)সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ৭হাজার ৭শত ৪জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান,উপজেলা পাট উপসহকারী ও ট্যাগ কর্মকর্তা রতন মিয়া,ডিএসবি আব্দুর রহমান,
ইউনিয়ন পরিষদ সদস্য সহিদুল ইসলাম,আমজাদ হোসেন,বিপ্লব আলী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ২৪জন,ছিনাই ইউনিয়ন পরিষদে ৬হাজার ৫শত ৫৪জন,
উমরমজিদ ইউনিয়ন পরিষদে ৬হাজার ৩শত ৫৪জন,নাজিমখান ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৭শত ৩৩জন,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৪হাজার ৪৮জন,চাকিরপশার ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ৪৪জন সুবিধাভোগী ভিজিএফের দশকেজি চাল পাবেন।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন সরকার নির্ধারিত নির্দেশনা মেনে তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে আমরা বিতরণ কার্যক্রম শুরু করেছি,আমরা আশাকরি সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম শেষ করতে পারব ইনশাআল্লাহ।
0 Comments