উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে পনির এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি এবং ডিজেলে ১৪০ মিলি কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। মেসার্স ফ্রেন্ডস ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ৭০ মিলি কম দেওয়ায় একই আইনে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টের নেতৃত্ব প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট) মোঃ আহসান হাবীব এবং ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।
জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা।
0 Comments