কুড়িগ্রামের দুই উপজেলার তিন গ্রামে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের সাথে মিল রেখেই ওই তিন গ্রামের মুসল্লিরা আজ ঈদের নামাজ আদায় করবেন। এটি তাদের দীর্ঘ দিনের রীতি বলে জানান, স্থানীয় মসজিদের ইমাম নজির হোসেন।
শনিবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন, কুড়িগ্রামের (রৌমারী সার্কেল) সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম।
জানাযায়, আজ রোববার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া এবং চররাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া ও টোকমাথা গ্রামে ঈদ উদযাপন করবে।
গয়টাপাড়া জামে মসজিদের ইমাম নজির হোসেন বলেন, আগামীকাল ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মো. রিয়াজুল হক। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ গ্রামের মুসল্লিরা রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।
সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে রোববার সকাল সাড়ে ৯টায় স্থানীয় মুসল্লিরা মাঠে ঈদের নামাজ আদায় করবেন। এবিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।#
প্রতিবেদকঃ মোঃ মোবাশ্বের নেছারী, হামার কুড়িগ্রাম

0 Comments