Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে ধরলায় ভেসে আসলো অজ্ঞত যুবকের লা★শ

 কুড়িগ্রামে ধরলায় ভেসে আসলো অজ্ঞত যুবকের লাশ 




কুড়িগ্রামে ধরলা নদীতে ভেসে আসা এক  অজ্ঞাত যুবকের (৩২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩১ মার্চ) দুপুরে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকার ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির। 

পুলিশ জানায়, ধরলা নদীরতে বাংটুর ঘাট এলাকায় পানিতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনান্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি উজান থেকে ভেসে এসেছে।

পরে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট খবর পেয়ে লাশের পরিচয় সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, সিআইডি নমুনা সংগ্রহ করেছে। আগামী দুই একদিনের মধ্যে পরিচয় জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।#


প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী, হামার কুড়িগ্রাম 


Post a Comment

0 Comments