সোমবার ১৪ই এপ্রিল মাদারগঞ্জ আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শুভেচ্ছা রেলি অনুষ্ঠিত হয়।
চৈত্র সংক্রান্তির পথ পরিক্রমায় পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের শুরু। এটাই আবহমান বৃহত্তর বাংলা জনপদের অর্থনৈতিক সমাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের ধারায় ইতিহাস ও চর্চা।
আমরা ছোটবেলায় চৈত্রের রান্না বৈশাখের ভোরে খাওয়ার আয়োজন দেখেই বড় হয়েছি। চৈত্র সংক্রান্তির বই উৎসবের সূচনা করে এক যূগের উপরে নিয়মিত চালিয়েছিলাম।
নব ধারায় চৈত্র সংক্রান্তির শেষে বৈশাখে নতুনের কেতন উড়িয়ে আনন্দ ও নব অগ্রযাত্রার ঋতু ভিত্তিক উৎসবে আমরা বৈশালী মেলাও উপভোগ করেছি গ্রামীণ জনপদে ফেলে আসা।
৬০,৭০,৮০ দশকেও... গ্রামের হাটে দোকানে দোকানে হালখাতার ধুম, আনন্দ ও মিস্টির নানা পদের গন্ধ ও সাদ যেনো এখনো পাই।
আমরা গ্রামীণ জনপদ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির মনোরম ভারসাম্যের একটি জনপদ গঙ্গাধর নদীর পাশে লাগুয়া হাজার বছরের ঐতিহ্যের ঐতিহাসিক জনপদ কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ।
সেই গ্রামীণ স্মৃতির ধারাবাহিকতায়, এর সঙ্গে বড় হতে হতে বুঝেছি ভাষা, ভাষার সংস্কৃতি, ভাষার উৎপত্তি ও ইতিহাস, ভাষা ও জাতি, ভাষার লড়াই, ভাষার বাণিজ্য এবং ক্ষমতাও।
বাংলাদেশের ভাষার বা শব্দের সংস্কৃতির লড়াই এবং রাজনীতির পাশাপাশি, দেখতে পাচ্ছি বৃহত্তর ভারতেও ভাষার ও ক্ষমতার লড়াই বরাবরই চলে আসছে।
প্রতিবেদকঃ মোঃ সফিকুল ইসলাম, মাদারগঞ্জ, কচাকাটা প্রতিনিধি
0 Comments