আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে একুশে টেলিভিশনের ২৫ তম রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়। একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষে এক র্্যালী ও আলোচনা সভা, কেক কাঁটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় একুশে টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের অন্যতম সদস্য শফিকুল ইসলাম বেবু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শিক্ষাবিদ হাসিবুর রহমান হাসিব,টেলিভিশন ফোরামের সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল।
আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, টেলিভিশন ফোরামের আহবায়ক ইউনুস আলী,কুড়িগ্রাম শিক্ষক সমাজের আহবায়ক হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব হিমারুল হক টুটুল, যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম।
সাংবাদিক নেতা রেজাউল ইসলাম রেজা,কবি ও সাংবাদিক বাদশাহ সৈকত, ডিবিসি প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিনসহ প্রমুখ।
রজতজয়ন্তী পালনকালে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান একুশে টেলিভিশনের মাধ্যমে কুড়িগ্রামের সমস্যা ও সম্ভাবনা ফুটে উঠেছে।একুশে টেলিভিশনের ভবিষ্যৎতে আরো এগিয়ে যাক এই প্রত্যাশা করেন।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান কুড়িগ্রাম প্রতিনিধি খ.ম আতাউর রহমান বিপ্লব বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। বিগত দিনের চেয়ে সামনের দিনে একুশে টেলিভিশন আরো অগ্রণী ভুমিকা পালন করবে।
আজকে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উৎসবমুখর পরিবেশে পালন করতে পেয়ে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণ ও একুশে টেলিভিশনের দর্শক ফোরাম অত্যান্ত আনন্দিত।
প্রতিবেদকঃ মোঃমিজানুর রহমান, জিটিভি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
0 Comments