Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

নবীজিকে কটুক্তিকারী রাজারহাটের 'সোম্বারু' মিঠাপুকুর থেকে গ্রেফতার।


 রাজারহাটে বিশ্ব নবীকে কটুক্তিকারী রাজারহাটের বোতলারপাড় গ্রামের বাসিন্দা সোমবারুকে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠিয়ে ৫দিনের রিমান্ড আবেদন করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ।



বিশ্বনবীর কটুক্তিকারী সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু (৫০) রাজারহাট উপজেলা সদরের ছাটমল্লিকবেগ বোতলারপাড় গ্রামের মৃত-রামকান্ত বর্মনের পুত্র।


জানা গেছে,শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ি হাটে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি মূলক ও আপত্তিকর মন্তব্য করে বিক্ষুব্ধ জনতার রোষানলে পরেন সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু। এসময় সে কৌশলে পালিয়ে বাঁচলেও সন্ধ্যার মধ্যে বিষয়টি সর্বত্র জানাজানি হয়। রাতে সোমবারুর বাড়ির এলাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেন মুসলিম জনতা। খবর পেয়ে রাতেই ডিবি পুলিশ,রাজারহাট থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে রাখেন। এসময় পুলিশ সোমবারুর বাড়িতে অভিযান পরিচালনা করলেও সে গা ঢাকা দেয়ায় তাকে গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ।


পরে রাত আনুমানিক ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ,রাজারহাট থানা এবং মিঠাপুকুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে সোমবারুকে রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করেন। এবিষয়ে ২৬এপ্রিল কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র মজনুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।


রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে বোতলারপাড় এলাকায় গভীর রাত পর্যন্ত পুলিশি টহল জোরদার রাখা হয়েছিল,সোমবারু গ্রেফতারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান সোমবারুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো: হাবিবুল্লাহ বলেন,আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ তার ৫দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন।


প্রতিবেদকঃ আসাদুজ্জামান আসাদ, রাজারহাট

Post a Comment

0 Comments