Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

মুক্তিযোদ্ধা লবন খোকা কর্তৃক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ চেষ্টা।

 মুক্তিযোদ্ধা লবন খোকা কর্তৃক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা। 



কুড়িগ্রামের রাজারহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে লবণ খোকা (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে দোষী লবন খোকা হলেন মুক্তিযোদ্ধা।


গতকাল বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে বাড়ির পাশে ধান ক্ষেত দেখিতে যাওয়ার সময় প্রতিবেশী লবণ খোকা (৭০) ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত লবণ খোকাকে হাতেনাতে ধরে। অতঃপর সে তড়িৎ গতিতে পালিয়ে যায়।

অপরাধী লবন খোকা


অভিযোগ সূত্রে জানা যায়,ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেত দেখতে যাওয়ার সময় অভিযুক্ত লবণ খোকা তাহার নিকট ডাক দিয়ে জোরপূর্বক জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত লবণ খোকা পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।



অভিযুক্ত লবন খোকা প্রেশারের রোগী হ‌ওয়ায় ঘটনা স্থলের পরিস্থিতিতে কিছুটা শ্বাসরুদ্ধ হয়। পরবর্তীতে পিঠ বাঁচাতে হাসপাতালে ভর্তি হয়। তার ছেলে মুক্তিযোদ্ধা কোটায় লালমনিরহাট থানায় পুলিশের চাকরিতে নিয়োজিত। পরিস্থিতি অস্থিতিশীল হবে ভেবে সে দ্রুত রাজারহাট থানায় উল্টো স্কুল ছাত্রী ও তার পরিবারের উপর অভিযোগ পেশ করেন। মূলত এই অভিযোগ ছিল মিথ্যে।

Post a Comment

0 Comments