Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা প্রদান



 


কুড়িগ্রামের  সন্তান, কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

ভূরুঙ্গামারী প্রেসক্লাব  সভাপতি আনোয়ারুল হকের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার গোলাম ফেরদৌস। শেষে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে আবদুল হাই শিকদারকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 এসময় কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, ‘সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া যাবে না। পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।'



প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী, হামার কুড়িগ্রাম 


Post a Comment

0 Comments