Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে আগুনে পুড়ে ছাই ১১ দোকান, ৬৫ লাখ টাকার ক্ষতি

 

কুড়িগ্রামে আগুনে পুড়ে ছাই ১১ দোকান, ৬৫ লাখ টাকার ক্ষতি

কুড়িগ্রামে আগুনে পুড়ে ছাই ১১ দোকান, ৬৫ লাখ টাকার ক্ষতি

০২ এপ্রিল ২০২৫, ১২:৫০

 অনিল চন্দ্র রায়, দ্যা নিউজ

কুড়িগ্রাম রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে অন্তত ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তবে এই ভয়াবহ আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

 এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে  টার দিকে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানানসকালে ফজরের নামাজ শেষে মসজিদে বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারে। আগুনের লেলিহান  বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে মুদি দোকানজুতার দোকানভুষিমালের দোকান,কাঁচামালের গোডাউনসহ মোট এগারোটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় দোকানে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু হানিফ বলেনরাজিবপুর  রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত

তবে আগুনে আনুমানিক ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ব্যবসায়ীরা।

রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওফজলে এলাহী বলেন ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসনতাদের এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

Post a Comment

0 Comments