চিলমারীতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে ঢুষমারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অষ্টমীর চর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তারিকুল্লা (৬০), পিতা- মৃত আকমত আলী, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর গোয়ালের চর, অষ্টমির চর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে চিলমারী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ জয়নাল আবেদীন (৫৬), পিতা- আলহাজ¦ উমর আলী, কুঠিরগ্রাম, রাণীগঞ্জ ও মোঃ আবুল হোসেন (৪৫), পিতা- এমদাদুল হক, তেতুলকান্দি, রাণীগঞ্জকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে চিলমারী মডেল থানার মামলা নং- ০২, তারিখ- ১৩/০২/২০২৫ইং তারিখ মূলে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকঃ আলমগীর হোসাইন, চিলমারী
0 Comments