Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভূরুঙ্গামারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৫

 

ভূরুঙ্গামারীতে নাশকতা প্রতিরোধে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ এই অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন আতিকুর রহমান (৩৮) – পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সদস্য, মোঃ আব্দুল মালেক (মানিক) (৫৭) – পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মোঃ নুর ইসলাম (নুরু) (৫৪) – শিলখুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মোঃ নজরুল ইসলাম (৬০) – শিলখুড়ি ইউনিয়ন কৃষক লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, মোঃ মোতাব্বের হোসেন (৭৮) – আন্ধারীঝার ইউনিয়ন আওয়ামী লীগের ১নং কার্যকরী সদস্য।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-হেলাল মাহমুদ জানান, “নাশকতামূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”


Post a Comment

0 Comments