Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


জাতীয় সংসদ নির্বাচনে জোটগত নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে এনসিপির কুড়িগ্রাম শাখার আয়োজনে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে ‘কেমন কুড়িগ্রাম দেখতে চাই’ শীর্ষক সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিসভায় এ কথা বলেন তিনি।

ড. আতিক মুজাহিদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রয়োজনে জোটগতভাবে অথবা পৃথকভাবে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

তিনি বলেন, কুড়িগ্রাম জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তরণের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে সাংবাদিকদের মতামত জানা জরুরি। কারণ স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে তারাই ভালো বলতে পারবেন। 

সভায় কুড়িগ্রাম জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে  উত্তরণের বিষয়ে আলোচনা করেন ড. আতিক। পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলাকে এগিয়ে নিতে আগামী বাজেটে স্পেশাল বরাদ্দের দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দলটির জেলা সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল রনি, আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।


প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী, হামার কুড়িগ্রাম 

Post a Comment

0 Comments