
কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত সেতু ভেঙে পড়েছে। এতে যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার অন্তত ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
শনিবার (১৭ মে) দুপুরে নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে সেতুটি ভেঙে পড়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
লালকুড়া এলাকার বাসিন্দা করিম মোল্লা, আব্দুস সালাম, আবু সাঈদ ও জহুরুল বলেন, ‘এই সেতুই ছিল যাতায়াতের একমাত্র ভরসা। এখন হাসপাতালে যাওয়া, বাজার করা বা জরুরি কাজে উপজেলা শহরে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।’
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘নদীর পানি বাড়ায় স্রোতের চাপে সেতুটি ভেঙে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, `সেতুটি মেরামতের নির্দেশনা ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।'
প্রতিবেদকঃ ফজলুল করীম ফরাজি
0 Comments